hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

আত্মার পবিত্রতা ও সংযমী হওয়ার দু‘আ :

اَللّٰهُمَّ اٰتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

উচ্চারণ : আল্লা-হুম্মা আ-তি নাফসী তাক্বওয়া-হা, ওয়া যাক্কিহা, আনতা খাইরু মান যাককা-হা আনতা ওয়ালীয়্যুহা ওয়া মাওলা-হা।

অর্থ : হে আল্লাহ! আমার আত্মাকে সংযমতা দান করুন এবং তাকে পাক-পবিত্র করুন। আত্মা পবিত্রকারীদের মধ্যে আপনিই উত্তম, আপনিই তার মালিক। [যায়েদ ইবনে আরকাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তোমাদের নিকট তেমনই বলব যেমনটি রাসূলুল্লাহ ﷺ বলতেন। তিনি এ দু‘আটি পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/৭০৮১; নাসাঈ, হা/৫৪৫৮; মুসনাদে আহমাদ, হা/১৯৩২৭; সিলসিলা সহীহাহ, হা/৪০০৫; মিশকাত, হা/২৪৬০)]