hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৮

যাদু-টোনা থেকে বেঁচে থাকার জন্য একটি বিশেষ দু‘আ :

কাব আহবার (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, কয়েকটি বাক্য অর্থাৎ দু‘আ আমি যদি নিয়মতি আমল না করতাম তাহলে ইয়াহুদীরা আমাকে (যাদুমন্ত্র দিয়ে) গাধা বানিয়ে ফেলত। তাকে প্রশ্ন করা হলো, সেই কালিমাগুলো কী? তিনি উত্তরে এ দু‘আটি পেশ করলেন-

أَعُوْذُ بِوَجْهِ اللهِ الْعَظِيْمِ الَّذِىْ لَيْسَ شَىْءٌ أَعْظَمَ مِنْهُ وَبِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ الَّتِى لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ وَبِأَسْمَاءِ اللهِ الْحُسْنٰى كُلِّهَا مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ مِنْ شَرِّ مَا خَلَقَ وَبَرَأَ وَذَرَأَ

উচ্চারণ : আ‘ঊযু বিওয়াজহিল্লাহিল ‘আযীমিল্লাযী লাইসা শাইউন আ‘যামা মিনহু, ওয়া বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তিল্লাতী লা-ইয়ুজা-ভিযুহুন্না বার্রুও ওয়ালা ফা-জিরুও ওয়াবি আসমা-ইল্লা-হিল হুসনা কুল্লিহা মা ‘আলিমতু মিনহা ওয়ামা-লাম আ‘লাম মিন শার্রী মা-খালাকা ওয়া বারাআ ওয়া যারাআ।

অর্থ : আমি আশ্রয় প্রার্থনা করছি ঐ আল্লাহর অসীলায়! যার থেকে বড় কিছু নেই এবং আল্লাহর পরিপূর্ণ কালিমার অসীলায়, যার ভালো-মন্দ কেউ অতিক্রম করতে পারে না এবং আল্লাহর আসমাউল হুসনা বা সকল সুন্দর নামের অসীলায়, যার কিছু আমি জানি আর কিছু জানি না। আমি তার কাছে আশ্রয় চাই, তার সকল সৃষ্টির অনিষ্ট থেকে। [মুয়াত্তা ইমাম মালেক, হা/১৭০৭; মিশকাত, হা/২৪৭৯।]