hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

তাশাহ্হুদ

اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ اَلسَّلَامُ عَلَيْكَ اَيُّهَا النَّبِىُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ، اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ

উচ্চারণ : আত্তাহিয়্যা-তু লিল্লা-হি ওয়াস্সালাওয়া-তু ওয়াত্ব ত্বায়্যিবা-ত, আসসালামু ‘আলাইকা আয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লা-হি ওয়াবারাকা-তুহ। আসসালা-মু ‘আলাইনা ওয়া‘আলা ‘ইবাদিল্লা-হিস সা-লিহীন। আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহ।

অর্থ : (আমার মৌখিক ও দৈহিক) সকল প্রশংসা, সালাত ও পবিত্র বাক্যসমূহ আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের উপর এবং নেক বান্দাদের উপরও শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ﷺ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। [আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন আমরা রাসূলুল্লাহ ﷺ এর পেছনে সালাত পড়তাম, তখন আমরা বলতাম, ‘‘আস্সালামু ‘আলা জিবরাঈলা ও মীকাঈলা, আস্সালামু ‘আলা ফুলান ওয়া ফুলান’’। এ কথা শুনে নবী ﷺ আমাদের দিকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নামই তো ‘সালাম’। অতএব যখন তোমাদের কেউ দরূদ পাঠ করবে সে যেন এ দু‘আটি পাঠ করে। (সহীহ বুখারী, হা/৮৩১, ১২০২, ৭৩৮১; সহীহ মুসলিম, হা/৯২৪; আবু দাঊদ, হা/৯৬৯; তিরমিযী, হা/২৮৯; নাসাঈ, হা/১১৬৮-৬৯, ১২৭৭; ইবনে মাজাহ, হা/৮৯৯; মুসনাদে আহমাদ, হা/৪০০৬; মিশকাত, হা/৯০৯)]