hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৭

মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেয়ার জন্য যা বলতে হয় :

إِنَّ لِلّٰهِ مَا أَخَذَ وَلَه مَا أَعْطٰى وَكُلُّ شَىْءٍ عِنْدَه بِأَجَلٍ مُّسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ .

উচ্চারণ : ইন্নালিল্লা-হি মা-আখাযা ওয়ালাহূ মা-আ‘ত্বা, ওয়াকুল্লু শায়ইন ‘ইনদাহূ বিআজালিম মুসাম্মা, ফালতাসবির ওয়াল তাহতাসিব।

অর্থ : নিশ্চয় আল্লাহ যা নিয়ে গেছেন তা তাঁর এবং তিনি যা দান করেন তাও তাঁর। আল্লাহর কাছে প্রত্যেকটি জিনিসেরই একটি নির্ধারিত সময় থাকে। সুতরাং তুমি ধৈর্যধারণ করো এবং সওয়াবের আশা রাখো। [উসামা ইবনে যায়েদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একটি ছেলে মারা গেলে নবী ﷺ এ দু‘আ পাঠ করে তার পরিবারকে সান্ত্বনা দিলেন। (সহীহ বুখারী, হা/১২৭৪; সহীহ মুসলিম, হা/২১৭৪; নাসাঈ, হা/১৮৬৮; ইবনে মাজাহ, হা/১৫৭৭; মুসনাদে আহমাদ, হা/২১৮২৪; সহীহ ইবনে হিববান, হা/৪৬১; আদাবুল মুফরাদ, হা/৫১২; মিশকাত, হা/১৭২৩)]