hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

কোন বিপদগ্রসত্ম লোককে দেখে দু‘আ :

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِه وَ فَضَّلَنِيْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا

উচ্চারণ : আল-হামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী মিম্মাব্তালা-কা বিহ, ওয়া ফায্যালানী ‘আলা কাছীরিম মিম্মান খালাক্বা তাফযীলা।

অর্থ : সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি তোমাকে যে বিপদ দ্বারা পরীক্ষা করছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তাঁর সৃষ্টির অনেকের উপর অনুগ্রহ করেছেন। [উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কেউ বিপদগ্রস্ত লোক দেখে এ দু‘আ পড়লে সে ঐ বিপদ থেকে মুক্ত থাকবে। (তিরমিযী, হা/৩৪৩১-৩২; ইবনে মাজাহ, হা/৩৮৯২; মুসনাদুল বাযযার, হা/১২৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৩৯২; সিলসিলা সহীহাহ, হা/৬০২; জামেউস সগীর, হা/১১১৯৩; মিশকাত, হা/২৩২৯)]