hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪০

লাইলাতুল ক্বদরের দু‘আ :

اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নাকা ‘আফুববুন তুহিববুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ ﷺ কে বললেন, হে আল্লাহর রাসূল! আমি যখন লাইলাতুল ক্বদরে উপনীত হব তখন কী বলে দু‘আ পাঠ করব? তিনি বললেন, তুমি এ দু‘আ পাঠ করবে। (ইবনে মাজাহ, হা/৩৮৫০; মুসনাদে আহমাদ, হা/২৫৫৩৪; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭৬৬৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৩৯১; জামেউস সগীর, হা/৭৮৭৩; মিশকাত, হা/২০৯১)]