hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

হজ্জ ও ওমরা পালনকারী ব্যক্তির তালবিয়া :

لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيْكَ لَكَ

উচ্চারণ : লাববাইক, আল্লা-হুম্মা লাববাইক, লাববাইকা লা-শারীকালাকা লাববাইক, ইন্নাল হামদা ওয়ান্নি‘মাতা লাকা ওয়াল মুলকা লা-শারীকালাক।

অর্থ : (আমি তোমার ডাকে সাড়া দিয়ে) উপস্থিত হয়েছি, হে আল্লাহ! আমি উপস্থিত হয়েছি, আমি উপস্থিত হয়েছি (এবং ঘোষণা করছি যে), তোমার কোন শরীক নেই, আমি উপস্থিত হয়েছি, নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামত তোমারই এবং রাজত্বও তোমার, তোমার কোন শরীক নেই। [আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর তালবিয়া ছিল এটি। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৭৩০; সহীহ বুখারী, হা/১৫৪৯; সহীহ মুসলিম, হা/২৮৬৮; আবু দাঊদ, হা/১৮১৩; তিরমিযী, হা/৮২৫; নাসাঈ, হা/২৭৪৮; ইবনে মাজাহ, হা/২৯১৮; মুসনাদে আহমাদ, হা/৪৪৫৭; জামেউস সগীর, হা/৯১৯০; মিশকাত, হা/২৫৪১)]