hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২০

শরীরের কোন স্থানে ব্যথা অনুভব হলে দু‘আ :

উসমান ইবনে আবুল আস-সাকাফী (রাঃ) হতে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ ﷺ এর নিকট একটি ব্যথার অভিযোগ করলেন, যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে অনুভব করছেন। রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন, তোমার শরীরের যে অংশ ব্যথাযুক্ত হয়, তার উপর তোমার হাত রেখে তিনবার ‘বিসমিল্লা-হ’ বলবে এবং সাতবার এই দু‘আটি পাঠ করবে-

أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِه مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : আ‘ঊযু বিল্লা-হি ওয়া কুদরাতিহী মিন শাররি মা-আজিদু ওয়া উহা-যিরু।

অর্থ : যে অনিষ্ট আমি অনুভব করছি এবং যার ভয় করছি তা থেকে আল্লাহর ইজ্জত ও ক্ষমতার অসীলায় আশ্রয় প্রার্থনা করছি। [সহীহ মুসলিম, হা/৫৮৬৭; ইবনে মাজাহ, হা/৩৫২২; সহীহ ইবনে হিববান, হা/২৯৬৭; শারহুস সুন্নাহ, হা/১৪১৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৪৫৩; সহীহ মুসলিম, হা/১৫৩৩।]