hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

আরাফার ময়দানে পড়ার দু‘আ :

لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহূ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর।

অর্থ : আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই। তিনি একক, তার কোন শরীক নেই। সকল ক্ষমতার মালিক কেবল তিনিই। সকল প্রশংসার মালিক তিনিই। তিনি সব কিছুর উপর শক্তিশালী। [আমর ইবনে শু‘আইব (রহ.) তার পিতা হতে দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সবচেয়ে উত্তম দু‘আ আরাফাতের ময়দানের দু‘আ এবং সবচেয়ে উত্তম কথা হচ্ছে, আমি যা বলেছি এবং আমার পূর্বের সকল নবীগণ যা বলেছেন- তা হচ্ছে এই দু‘আ। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৫০০; তিরমিযী, হা/৩৫৮৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫৩৬; মিশকাত, হা/২৫৯৮)]