hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৪

খাওয়ার পূর্বের দু‘আ :

بِسْمِ اللهِ

উচ্চারণ : বিসমিল্লা-হ।

অর্থ : আমি আললাহর নামে শুরু করছি। [উমর ইবনে আবু সালামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একজন বালক হিসেবে রাসূলুল্লাহ ﷺ এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার পাত্রে এক জায়গায় আমার হাত স্থির থাকত না। রাসূলুল্লাহ ﷺ আমাকে বললেন, হে বালক! আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ বলে) ডান হাতে নিজের সামনে থেকে খাও। সুতরাং এরপর থেকে আমি সেভাবেই খেয়ে থাকি। (সহীহ বুখারী, হা/৫৩৭৬; সহীহ মুসলিম, হা/৫৩৮৮; ইবনে মাজাহ, হা/৩২৬৭; মুসনাদে আহমাদ, হা/১৬৩৭৩; জামেউস সগীর, হা/১৩৯১৮)]