hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

মসজিদে যাওয়ার সময় দু‘আ :

اَللّٰهُمَّ اجْعَلْ فِىْ قَلْبِىْ نُوْرًا وَّ فِىْ بَصَرِىْ نُوْرًا وَّ فِىْ سَمْعِىْ نُوْرًا وَّ عَنْ يَّمِيْنِىْ نُورًا وَّ عَنْ يَّسَارِىْ نُوْرًا وَّ فَوْقِىْ نُوْرًا وَّ تَحْتِىْ نُوْرًا وَّ أَمَامِىْ نُوْرًا وَّ خَلْفِىْ نُوْرًا وَّ عَظِّمْ لِىْ نُوْرًا

উচ্চারণ : আল্লা-হুম্মাজ‘আল ফী ক্বালবী নূরাও ওয়াফী বাসারী নূরাও ওয়াফী সাম‘য়ী নূরাও ওয়া ‘আন ইয়ামীনী নূরাও ওয়া ‘আন ইয়াসা-রী নূরাও ওয়া ফাউক্বী নূরাও ওয়া তাহ্তী নূরাও ওয়াআমা-মী নূরাও ওয়াখালফী নূরাও ওয়া ‘আয্যিম লী নূরা।

অর্থ : হে আল্লাহ! আমার অন্তরে, চোখে, কানে এবং আমার ডানে-বামে, উপরে-নিচে, সামনে-পেছনে নূর দান করো এবং আমাকে অধিক নূর দান করো। [ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ ﷺ সালাতের উদ্দেশ্যে বের হলেন। তিনি তখন এ দু‘আটি পাঠ করছিলেন। (সহীহ বুখারী, হা/৬৩১৬; সহীহ মুসলিম, হা/১৮২৪; মুসনাদে আহমাদ, হা/৩১৯৪; মিশকাত, হা/১১৯৫)]