hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬০

সিজদার আয়াত পাঠের পর সিজদার সময় দু‘আ :

سَجَدَ وَجْهِيْ لِلَّذِيْ خَلَقَه وَشَقَّ سَمْعَه وَبَصَرَه بِحَوْلِه وَقُوَّتِه فَتَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ .

উচ্চারণ : সাজাদা ওয়াজহী লিল্লাযী খালাক্বাহূ ওয়াশাক্বক্বা সাম‘আহূ ওয়াবাসারাহূ, বিহাওলিহী ওয়া কুওওয়াতিহী ফাতাবা-রাকাল্লা-হু আহসানুল খা-লিক্বীন।

অর্থ : আমার মুখমন্ডল (সহ আমার সমস্ত দেহ) সিজদায় অবনত সেই মহান সত্তার জন্য, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তাতে চক্ষু ও কান তৈরি করেছেন স্বীয় ইচ্ছা ও শক্তির মাধ্যমে, মহিমান্বিত আল্লাহ সর্বোত্তম স্রষ্টা। [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ রাতের বেলায় তিলাওয়াতে সিজদায় এই দু‘আটি বার বার পাঠ করতেন। (আবু দাঊদ, হা/১৪১৬; তিরমিযী, হা/৫৮০, ৩৪২৫; নাসাঈ, হা/১১২৯; মুসনাদে আহমাদ, হা/২৫৮৬৩; সহীহ ইবনে খুযায়মা, হা/৫৬৩; দার কুতনী, হা/১৫১৪; মুসত্মাদরাকে হাকেম, হা/৮০২; শারহুস সুন্নাহ, হা/৭৭০; মিশকাত, হা/১০৩৫)]