১
দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯৯
নবী ﷺ এর উপর দরূদ পাঠের ফযীলত
রাসূলুল্লাহ ﷺ এর প্রতি ভালোবাসার নিদর্শন সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হলো, রাসূলুল্লাহ ﷺ এর প্রতি বেশি বেশি দরূদ পাঠ করা। আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরূদ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন,
﴿إنَّ اللهَ وَمَلَآئِكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبيِّ يَاۤ أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا﴾
নিশ্চয় আল্লাহ তা‘আলা ও তাঁর ফেরেশতারা রহমত বর্ষণ করেন রাসূলের প্রতি। সুতরাং হে ঈমানদারগণ! তোমরা রাসূলের প্রতি দরূদ ও সালাম পাঠ করো। (সূরা আহযাব- ৫৬)
এখানে আল্লাহ তা‘আলা, মুমিনদেরকে এমন কাজের নির্দেশ দিয়েছেন, যার আরম্ভ তাঁর নিজের থেকে করেছেন, আর এ কাজ আল্লাহর ফেরেশতারাও করে থাকেন।
১ বার দরূদ পাঠ করলে ১০টি রহমত নাযিল হয় :
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন-
مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً ، صَلَّى اللهُ عَلَيْهِ بِهَا عَشْرًا
যে ব্যক্তি আমার উপর এক বার দরূদ পাঠ করে, এর প্রতিদানে আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষণ করেন। [সহীহ মুসলিম, হা/৮৭৫; আবু দাঊদ, হা/৫২৩; তিরমিযী, হা/৩৬১৪; মুসনাদে আহমাদ, হা/৬৫৬৮; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৭৬৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৬০; জামেউস সগীর, হা/৬১৫; শারহুস সুন্নাহ, হা/৪২১; মিশকাত, হা/৬৫৭।]
অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ ﷺ বলেন, যে আমার উপর ১ বার দরূদ পাঠ করবে আল্লাহ তার উপর ১০টি রহমত নাযিল করবেন, তার ১০টি গোনাহ মাফ করে দেবেন এবং তার জন্য ১০টি মর্যাদা বাড়িয়ে দেবেন। [নাসাঈ, হা/১২৯৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৫৯; সিলসিলা সহীহাহ, হা/৩৩৬০; জামেউস সগীর, হা/১১৩০৫; মিশকাত, হা/৯২২।]
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لَا تَجْعَلُوْا قَبْرِيْ عِيْدًا وَصَلُّوْا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِيْ حَيْثُ كُنْتُمْ
আমার কবরকে তোমরা আনন্দোৎসবের জায়গায় পরিণত করো না, বরং আমার উপর দরূদ পাঠ করো। কারণ যেখানেই তোমরা অবস্থান কর না কেন, তোমাদের দরূদগুলো আমার নিকট পৌঁছে যায়। [আবু দাঊদ, হা/২০৪৪; মুসনাদে আহমাদ, হা/৮৭৯০; জামেউস সগীর, হা/১৩১৮২; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১১৫৯; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৬৭২৬; মুসনাদে আবু ই‘আলা, হা/৪৬৯; মিশকাত, হা/৯২৬।]

مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللهُ عَلَيَّ رُوْحِيْ حَتّٰى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ
যখনই তোমাদের মধ্যে কেউ আমার উপর সালাম পাঠ করে, আল্লাহ তা’আলা তখনই আমার রূহ ফেরত দেন এবং আমি তার সালামের উত্তর দেই। [আবু দাঊদ, হা/২০৪৩; মুসনাদে আহমাদ, হা/১০৮২৭; বায়হাকী, হা/১০০৫০; জামেউস সগীর, হা/১০৬১৬; সিলসিলা সহীহাহ, হা/২২৬৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৬৬; মিশকাত, হা/৯২৫।]
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তা‘আলার একদল ফেরেশতা রয়েছে, যারা জমিনে চলাফেরা করে। আমার উম্মতের মধ্যে যারা দরূদ পাঠ করে, তারা এ দরূদকে আমার কাছে পৌঁছে দেয়। [নাসাঈ, হা/১২৮২; মুসনাদে আহমাদ, হা/৩৬৬৬; দারেমী, হা/২৮১৬; সহীহ ইবনে হিববান, হা/৯১৪; মুসত্মাদরাকে হাকেম, হা/৩৫৭৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৬৪; সিলসিলা সহীহাহ, হা/২৮৫৩; জামেউস সগীর, হা/৩৯৩৭; মিশকাত, হা/৯২৪।]