hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২১

বদনযর থেকে হেফাযতের দু‘আ :

হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, কোন মানুষ যদি নিজের মধ্যে বা নিজ সম্পদের মধ্যে বা কোন মুসলিম ভাইয়ের মধ্যে আনন্দময় কিছু দেখে, তবে তার জন্য যেন বরকতের দু‘আ করে। কেননা বদনযর সত্য। [মুসনাদে আহমাদ, হা/১৫৭৩৮; সিলসিলা সহীহাহ, হা/২৫৭২।]

কোন কিছু দেখে বদনযর লাগার সম্ভাবনা থাকলে এ দু‘আ পড়বে,

مَا شَاءَ اللهُ لَا قُوَّةَ إِلَّا بِاللهِ اَللّٰهُمَّ بَارِكْ عَلَيْهِ

উচ্চারণ : মা-শা-আল্লা-হু লা কুওওয়াতা ইল্লা বিল্লা-হ, আল্লা-হুম্মা বা-রিক ‘আলাইহি।

অর্থ : আল্লাহ যা চান, আল্লাহ ছাড়া কোন শক্তি নেই, হে আল্লাহ! আপনি তাতে বরকত দান করুন।