hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৪

আকস্মিক বিপদ থেকে বাঁচার দু‘আ :

উসমান ইবনে আফফান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি তিন বার এই দু‘আটি সন্ধ্যায় পাঠ করবে তার উপর সকাল পর্যমত্ম কোন আকস্মিক বিপদ আসবে না। আর যে ব্যক্তি এটা সকালে তিন বার পাঠ করবে সন্ধ্যা পর্যমত্ম তার উপর কোন আকস্মিক বিপদ আসবে না।

بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِه شَيْءٌ فِي الْاَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ

উচ্চারণ : বিস্মিল্লা-হিল্লাযী লা ইয়াযুর্রু মা‘আসমিহী শাইউন ফিলআর্যি ওয়ালা ফিস্সামা-ই ওয়াহুয়াস সামী‘উল ‘আলীম।

অর্থ : ঐ আল্লাহর নামে আমি শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোন বসত্মু ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। [আবু দাঊদ, হা/৫০৯০; তিরমিযী, হা/৩৩৮৮; ইবনে মাজাহ, হা/৩৮৬৯; মুসনাদে আহমাদ, হা/৪৭৪; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮৯৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৬৫৫; জামেউস সগীর, হা/১০৬৮৩; সহীহ ইবনে হিববান, হা/৮৬২; মিশকাত, হা/২৩৯১।]