hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

মৃত্যুর লক্ষণ প্রকাশ পেলে পড়ার দু‘আ :

اَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَ ارْحَمْنِيْ وَأَلْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلٰى

উচ্চারণ : আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াআলহিক্বনী বির্রাফীক্বিল আ‘লা।

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মৃত্যুর পূর্বমুহূর্তে রাসূলুল্লাহ ﷺ আমার গায়ে হেলান দিয়ে বসে ছিলেন। আমি মনোযোগ দিয়ে শুনলাম, তিনি এই দু‘আ পাঠ করছেন। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৫৬৪; সহীহ বুখারী, হা/৪৪৪০; সহীহ মুসলিম, হা/৬৪৪৬; তিরমিযী, হা/৩৪৯৬; ইবনে মাজাহ, হা/১৬১৯; মুসনাদে আহমাদ, হা/২৫৯৮৯; সহীহ ইবনে হিববান, হা/৬৬১৮; জামেউস সগীর, হা/২১৪৭)]