hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

অন্তরকে স্থির রাখার দু‘আ :

اَللّٰهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ، صَرِّفْ قُلُوْبَنَا عَلٰى طَاعَتِكَ (১)

উচ্চারণ : আল্লা-হুম্মা মুসার্রিফাল কুলূব! সাররিফ কুলূবানা ‘আলা ত্বা‘আতিক।

অর্থ : হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরসমূহকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। [আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ হেদায়াতের উপর অটল থাকার জন্য এই দু‘আ শিক্ষা দিয়েছেন। (সহীহ মুসলিম, হা/৬৯২১; মুসনাদে আহমাদ, হা/৬৫৬৯; মুসনাদুল বাযযার, হা/২৪৬০; সিলসিলা সহীহাহ, হা/১৬৮৯; মিশকাত, হা/৮৯)]

يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ (২)

উচ্চারণ : ইয়া মুক্বাল্লিবাল কুলূব, সাবিবত ক্বালবী ‘আলা দীনিক।

অর্থ : হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনার দ্বীনের উপর আমার অন্তরকে প্রতিষ্ঠিত রাখুন। [শাহ্র ইবনে হাওশাব (রাঃ) উম্মে সালামা (রাঃ) কে প্রশ্ন করলেন, হে উম্মুল মু’মিনীন! রাসূলুল্লাহ ﷺ যখন আপনার নিকট থাকতেন তখন অধিকাংশ সময় তিনি কী দু‘আ করতেন? তিনি বললেন, অধিকাংশ সময় তিনি এ দু‘আ করতেন। (তিরমিযী, হা/২১৪০, ৩৫২২; ইবনে মাজাহ, হা/৩৮৩৪; মুসনাদে আহমাদ, হা/১২১২৮; মুসত্মাদরাকে হাকেম, হা/১৯২৭; আদাবুল মুফরাদ, হা/৬৮৩; সিলসিলা সহীহাহ, হা/২০৯১; মিশকাত, হা/১০২)]