hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৩

ঝাড়ফুঁককারীর জন্য কতিপয় শর্ত

১. ঝাড়ফুঁককারীকে মুসলিম হতে হবে, নেককার ও পরহেজগার হতে হবে। ঝাড়ফুঁককারী যত বেশি আল্লাহভীরু হবে, তার ঝাড়ফুঁক তত বেশি কার্যকরী হবে।

২. ঝাড়ফুঁকের সময় একনিষ্ঠ হৃদয় নিয়ে নিজেকে আল্লাহর দিকে ধাবিত করতে হবে। যাতে করে মুখে যা বলবে অমত্মর যেন তা অনুধাবন করে।

৩. দলবদ্ধ হয়ে ঝাড়ফুঁকের দু‘আ পাঠ করা সুন্নাতের বিপরীত।

৪. উত্তম হলো মানুষ নিজে নিজেকে ঝাড়ফুঁক করবে। কেননা নিজের বিপদ ও প্রয়োজন সে নিজে যেভাবে অনুভব করে, অন্যজন সেভাবে অনুভব করতে পারে না।

৫. ঝাড়ফুঁককারী যাদু বা শিরকী কিছু ব্যবহার করবে না।