hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩২

ঝাড়ফুঁকের জন্য শর্তাবলি

১. ঝাড়ফুঁক হতে হবে কুরআনের আয়াত ও রাসূলুল্লাহ ﷺ থেকে প্রমাণিত দু‘আর মাধ্যমে।

২. ঝাড়ফুঁকের শব্দাবলি আরবি ভাষায় হতে হবে।

৩. ঝাড়ফুঁক করার সময় এই বিশ্বাস রাখতে হবে যে, আরোগ্য শুধুমাত্র আল্লাহই দিতে পারেন।

৪. এ ক্ষেত্রে হারাম কোন বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যেমন- গালিগালাজ করা অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা ইত্যাদি।

৫. কেবলমাত্র ঝাড়ফুঁকের উপরই নির্ভরশীল হওয়া যাবে না, বরং মনে করতে হবে যে, এটা সামান্য একটি মাধ্যম মাত্র।

৬. ঝাড়ফুঁকের প্রভাব বেশি পেতে চাইলে নিয়মিত কুরআন পাঠ করতে হবে। কেননা কুরআন হেদায়াত এবং আরোগ্যের জন্য নাযিল হয়েছে।

৭. আরোগ্য লাভ না করা পর্যমত্ম ঝাড়ফুঁকের দু‘আ বারবার পাঠ করতে হবে।