hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

ইলম ও দু‘আ বিফলে যাওয়া থেকে বেঁচে থাকার দু‘আ :

اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন ‘ইলমিন্ লা-ইয়ান্ফা‘উ ওয়ামিন ক্বালবিন্ লা-ইয়াখ্শা‘উ ওয়ামিন নাফ্সিন লা-তাশ্বা‘উ ওয়ামিন দা‘ওয়াতিন লা-ইউসতাজা-বু লাহা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই এমন ইলম হতে, যা কোন উপকারে আসবে না ও এমন অন্তঃকরণ থেকে, যা আল্লাহর ভয়ে ভীত হয় না; এমন আত্মা থেকে, যা কখনো তৃপ্ত হয় না। আর এমন দু‘আ থেকে, যা কবুল হয় না। [যায়েদ ইবনে আরকাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এ দু‘আ পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/৭০৮১; আবু দাঊদ, হা/১৫৫০; তিরমিযী, হা/৩৪৮২; নাসাঈ, হা/৫৪৫৮; ইবনে মাজাহ, হা/২৫০; মুসনাদে আহমাদ, হা/৮৪৬৯; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৮৬২; সিলসিলা সহীহাহ, হা/৪০০৫; জামেউস সগীর, হা/২১৬৬; মিশকাত, হা/২৪৬০)]