hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

যুদ্ধের ময়দানে বিজয় লাভের দু‘আ :

اَللّٰهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيْعَ الْحِسَابِ اَللّٰهُمَّ اهْزِمِ الْأَحْزَابَ اَللّٰهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

উচ্চারণ : আল্লা-হুম্মা মুন্যিলাল্ কিতা-ব, সারী‘আল হিসা-ব, আল্লা-হুম্মাহযিমিল্ আহযা-ব, আল্লা-হুম্মাহযিম্হুম্ ওয়া যাল্যিল্হুম।

অর্থ : হে আল্লাহ! তুমি কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, তুমি সম্মিলিত বাহিনীকে পরাজিত করে দাও। হে আল্লাহ! তুমি তাদেরকে পরাজিত করে দাও এবং তাদেরকে কম্পমান করে দাও। [আবদুল্লাহ ইবনে আবু আওফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে (খন্দকের যুদ্ধে) এভাবে দু‘আ করেছিলেন। (সহীহ বুখারী, হা/২৯৩৩, ৪১১৫, ৬৩৯২, ৭৩৭৯; সহীহ মুসলিম, হা/৪৬৪১; তিরমিযী, হা/১৬৭৮; ইবনে মাজাহ, হা/২৭৯৬; মুসনাদে আহমাদ, হা/১৯১৩০; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৯৫১৬; মিশকাত, হা/২৪২৬)]