hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

নতুন স্ত্রীর জন্য পঠিতব্য দু‘আ :

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরামা জাবালতাহা ‘আলাইহি, ওয়া আ‘ঊযুবিকা মিন শার্রিহা ওয়া শার্রি মা জাবালতাহা ‘আলাইহি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট তার মঙ্গল চাই এবং যার উপর আপনি তাকে সৃষ্টি করেছেন, তারও মঙ্গল চাই। আর আমি আপনার নিকট আশ্রয় চাই তার অনিষ্ট হতে এবং যে অনিষ্ট দিয়ে তাকে সৃষ্টি করেছেন তা হতে। [আমর ইবনে শু‘আইব (রহ.) তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের কেউ বিবাহ করে, তখন তার কপালে হাত রেখে এ দু‘আটি পাঠ করবে। (আবু দাঊদ, হা/২১৬২; ইবনে মাজাহ, হা/২২৫২; আদাবুয যুফাফ, ১/২০; জামেউস সগীর, হা/৩৪২; মিশকাত, হা/২৪৪৬)]