hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

বাজারে প্রবেশের দু‘আ :

لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيِيْ وَ يُمِيْتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ وَ هُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহ্য়ী ওয়া ইউমীতু ওয়াহুয়া হাইয়ুন লা-ইয়ামূতু বিয়াদিহিল খাই-র, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর।

অর্থ : আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব ও প্রশংসা একমাত্র তাঁর জন্য। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। তাঁর হাতেই সমস্ত কল্যাণ। তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। [উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এ দু‘আ পড়বে, আল্লাহ তা‘আলা তাকে হাজার হাজার নেকী দান করবেন, তার হাজার হাজার গোনাহ মাফ করে দেবেন এবং হাজার হাজার গুণে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আর জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। (তিরমিযী, হা/৩৪২৮; ইবনে মাজাহ, হা/২২৩৫; মুসনাদুল বাযযার, হা/৬১৪০; মুসত্মাদরাকে হাকেম, হা/১৯৭৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৯৪; জামেউস সগীর, হা/১১১৭৬; মিশকাত, হা/২৪৩১।]