hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৪

মোরগ, গাধা ও কুকুরের ডাক শুনলে দু‘আ :

রাতে বা দিনে মোরগের ডাক শুনলে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে। আর গাধা ও কুকুরের ডাক শুনলে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে। কেননা মোরগ ফেরেশতা দেখতে পায়। আর যখন গাধার ডাক শুনবে, তখন শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। কারণ গাধা শয়তান দেখতে পায়। [সহীহ বুখারী, হা/৩৩০৩; সহীহ মুসলিম, হা/৭০৯৬; আবু দাঊদ, হা/৫১০৪; তিরমিযী, হা/৩৪৫৯; মুসনাদে আহমাদ, হা/৮০৫০; আদাবুল মুফরাদ, হা/১২৩৬; শারহুস সুন্নাহ, হা/১৩৩৪; সিলসিলা সহীহাহ, হা/৩১৮৩; মিশকাত, হা/২৪১৯।]

আল্লাহর কাছে অনুগ্রহ চাওয়ার সময় বলবে,

اَللّٰهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।

আর আশ্রয় চাওয়ার সময় বলবে,

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ : আ‘ঊযু বিল্লা-হি মিনাশ্ শাইত্বা-নির রাজীম।

অর্থ : (হে আল্লাহ!) আমি আপনার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।