hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

মঙ্গলজনক হায়াত ও মৃত্যু কামনার দু‘আ :

اَللّٰهُمَّ أَحْيِنِىْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِّىْ وَتَوَفَّنِىْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِّىْ

উচ্চারণ : আল্লা-হুম্মা আহ্য়িনী মা-কা-নাতিল হায়া-তু খায়রাল্লী ওয়া তাওয়াফ্ফানী ইযা কা-নাতিল ওফা-তু খাইরাল্লী।

অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে বাঁচিয়ে রাখো, যতদিন বেঁচে থাকাটা আমার জন্য মঙ্গলজনক হয় এবং আমাকে মৃত্যু দান কর, যখন মৃত্যু আমার জন্য মঙ্গলজনক হয়। [আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেছেন, কোন মুসীবতে পড়ে দুঃখ-কষ্টের কারণে তোমাদের কেউ যেন কখনো (সরাসরি) মৃত্যু কামনা না করে। আর যদি সেরকম কিছু করতেই হয়, তবে যেন এ দু‘আ করে। (সহীহ বুখারী, হা/৫৬৭১; সহীহ মুসলিম, হা/৬৯৯০; আবু দাঊদ, হা/৩১১০; তিরমিযী, হা/৯৭০; নাসাঈ, হা/১৮২০; ইবনে মাজাহ, হা/৪২৬৫; মুসনাদে আহমাদ, হা/১১৯৯৮; মিশকাত, হা/১৬০০)]