hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৬

সন্তান লাভের জন্য যাকারিয়া (আঃ) এর দু‘আ :

رَبِّ لَا تَذَرْنِيْ فَرْدًا وَّأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

উচ্চারণ : রাবিব লা তাযারনী ফারদাওঁ ওয়া আনতা খাইরুল ওয়া-রিসীন।

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে সন্তানহীন করে রেখো না, আর তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। (সূরা আম্বিয়া- ৮৯)

رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ .

উচ্চারণ : রাবিব হাবলী মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়িবাতান ইন্নাকা সামী‘উদ দু‘আ।

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে তোমার পক্ষ হতে সুসন্তান দান করো। নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। (সূরা আলে ইমরান- ৩৮)