hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

সফর থেকে প্রত্যাবর্তনের পর দু‘আ :

রাসূলুল্লাহ ﷺ যখন সফর হতে ফিরে আসতেন তখন আবারও উপরের দু‘আটি পাঠ করতেন এবং সেই সাথে নিম্নের অংশটুকুও পাঠ করতেন,

اٰيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ

উচ্চারণ : আ-য়িবূনা তা-ইবূনা ‘আবিদূনা লিরাবিবনা হা-মিদূন।

অর্থ : তওবা করতে করতে, ইবাদাতরত অবস্থায় এবং আমাদের রবের প্রশংসা করতে করতে আমরা প্রত্যাবর্তন করছি। [সহীহ মুসলিম, হা/৩৩৩৯; আবু দাঊদ, হা/২৬০১; শারহুস সুন্নাহ, হা/১৩৪৪; মিশকাত, হা/২৪২০।]