hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৬

মাযার ও দরগায় দান করা যাবে না :

রোগ থেকে মুক্তি লাভের জন্য মাযার ও দরগায় দান করা যাবে না। কেননা তা শিরকের অন্তর্ভুক্ত।

সালমান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একটি মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গিয়েছে এবং একটি মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে গিয়েছে। (ঘটনাটি হলো) একদা দু’ব্যক্তি একটি গোত্রের নিকট দিয়ে যাচ্ছিল, আর ঐ গোত্রটির একটি মূর্তি ছিল, সে মূর্তিকে কিছু না দিয়ে কেউ অতিক্রম করতে পারত না। (মূর্তির খাদেমরা) প্রথম ব্যক্তিকে বলল, তুমি কিছু দিয়ে যাও। লোকটি অস্বীকার করল যার কারণে তারা তাকে হত্যা করল, ফলে সে জান্নাতে প্রবেশ করল। অতঃপর তারা দ্বিতীয় জনকে বলল, কিছু দিয়ে যাও। এমনকি একটি মাছি হলেও দিয়ে যাও। অতঃপর সে একটি মাছি দান করল, এর ফলে সে জাহান্নামে প্রবেশ করল। সালমান (রাঃ) বলেন, এই হলো ‘‘এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে প্রবেশ করল এবং এক ব্যক্তি একটি মাছির কারণে জা‎হান্নামে প্রবেশ করল’’- এ কথার ব্যাখ্যা। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩৩৭০৯, বায়হাকী শু‘আবিল ঈমান, হা/৭৩৪৩।]