hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০২

দরূদ সম্পর্কে কিছু মাসআলা

 অধিকাংশ ইমাম এ বিষয়ে একমত যে, কেউ রাসূলুল্লাহ ﷺ এর নাম উচ্চারণ করলে বা শুনলে তাঁর উপর দরূদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়।

 একই মজলিসে বার বার নবী ﷺ এর নাম উচ্চারিত হলে, এক বার দরূদ পাঠ করলেই ওয়াজিব আদায় হয়ে যায়, তবে প্রত্যেকবার পাঠ করা মুস্তাহাব।

 মুখে উচ্চারণ করার পাশাপাশি রাসূলুল্লাহ ﷺ এর নাম কলমে লেখার সময়ও দরূদ লেখা ওয়াজিব। সুতরাং সংক্ষেপে বাংলায় এভাবে ‘(সাঃ)’ লেখা যথেষ্ট নয়, বরং পূর্ণ দরূদ লেখা উচিত।

 দরূদ পড়ার জন্য পবিত্রতা শর্ত নয়, অযুবিহীন অবস্থায় এবং হায়েয ও নিফাসের সময়ও দরূদ পড়লে সওয়াব পাওয়া যাবে।