hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

৭. হিজরতের সময় ওমর (রাঃ) ও তার দুই সাথী

যখন ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরতের ইচ্ছা পোষণ করলেন, তখন আইয়াশ ইবনে আবি রাবিয়া ও হিশাম ইবনে আসকে খবর দিলেন। তারা সবাই এক সাথে হিজরত করার জন্য একমত হলেন। অতঃপর ওমর এবং আইয়াশ একত্র হলেন, কিন্তু হিশামকে মক্কায় আটকিয়ে রাখা হলো এবং তাকে পরীক্ষায় ফেলা হলো। ওমর এবং আইয়াশ তারা দু’জন ভ্রমণ শুরু করলেন। যখন তারা কুবায় আসলেন তখন রেফা’আ ইবনে আবুল মুনযিরের নিকট অবস্থান করলেন। এ সময় আবু জাহেল এবং তার ভাই হারিসের সাথে তাদের সাক্ষাৎ হল। তারা দুজন আইয়াশকে বললেন, এই! নিশ্চয় তোমার মা মান্নত করেছেন যে, তারা ছায়া গ্রহণ করবে না এবং মাথায় তেল ব্যবহার করবেন না যতক্ষণ না তোমাকে দেখবে।

তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, তারা দুজন তোমাকে দ্বীন থেকে ফিরিয়ে নিতে চাচ্ছে। সুতরাং তুমি তাদের সাথে যাবে না। আল্লাহর কসম, যখন তোমার মা উকুন দ্বারা কষ্ট পাবে তখন সে তেল মালিশ করবে এবং মাথায় চিরনী লাগাবে। আর যখন সে প্রচণ্ড গরম অনুভব করবে তখন সে ছায়া গ্রহণ করবে। আইয়াশ রাদিয়াল্লাহু আনহু বললেন, মক্কায় আমার কিছু সম্পদ রয়েছে। আমি গিয়ে এগুলো নিয়ে আসি তাহলে তা মুসলমানদের শক্তিশালী করবে। আর আমি আমার মায়ের শপথকে ভঙ্গ করে ফেলব। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শুন, নিশ্চয় তুমি জান যে, কুরাইশদের মধ্যে আমিই সবচেয়ে বেশি সম্পদশালী। সুতরাং আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে যাও। তারপরেও তুমি মক্কায় যাওয়া থেকে বিরত থাক। কিন্তু তারপরেও আইয়াশ থামেননি। তিনি তাদের সাথে চলে গেলেন। (আখবারু ওমর লি আলী আন তানতাবী, পৃঃ ২৪, ২৫)