hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

৫০. ওমর (রাঃ) ও তার পরিবারের মধ্যকার বিষয়

ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার পরিবার পরিজনকে কোন বিষয় থেকে নিষেধ করতেন তখন বলতেন যে, শোন আমি মানুষদেরকে এই এই কাজ থেকে নিষেধ করেছি। আর মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে যেভাবে পাখি গোস্তের দিকে তাকিয়ে থাকে। যদি তোমরা সে অন্যায়ে লিপ্ত হও তবে তারাও লিপ্ত হবে। আর যদি তোমরা ভয় করো তবে তারাও ভয় করবে। যে ব্যক্তি আমার নিষিদ্ধ করা কাজে লিপ্ত হবে আল্লাহর কসম আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব। সুতরাং যে সামনে বাড়তে চায় সে সামনে বাড়বে আর যে ব্যক্তি থামতে চায় সে যেন থেমে যায়। (মাহমুস সাওয়াব, ৩/৮৯৩)