১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
১৩. অনুমতির ব্যাপারে ঐক্যমত
দুপুরের সময় রাসূল (সাঃ) এক গোলামকে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট প্রেরণ করলেন। গোলাম এসে তাকে ডাকতে লাগল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর তার শরীরের কিছু কিছু অঙ্গ খোলা ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ! ঘুমের সময় অন্যের প্রবেশকে হারাম করে দিন। অন্য বর্ণনায় আছে যে, তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার মন চায় যে, বিশেষ সময়ে ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নেয়ার বিধান যদি আল্লাহ নাযিল করতেন। তখন নিচের আয়াতটি নাযিল হয়।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لِیَسۡتَاۡذِنۡکُمُ الَّذِیۡنَ مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ وَ الَّذِیۡنَ لَمۡ یَبۡلُغُوا الۡحُلُمَ مِنۡکُمۡ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنۡ قَبۡلِ صَلٰوۃِ الۡفَجۡرِ وَ حِیۡنَ تَضَعُوۡنَ ثِیَابَکُمۡ مِّنَ الظَّہِیۡرَۃِ وَ مِنۡۢ بَعۡدِ صَلٰوۃِ الۡعِشَآءِ ؕ ثَلٰثُ عَوۡرٰتٍ لَّکُمۡ ؕ لَیۡسَ عَلَیۡکُمۡ وَ لَا عَلَیۡہِمۡ جُنَاحٌۢ بَعۡدَہُنَّ ؕ طَوّٰفُوۡنَ عَلَیۡکُمۡ بَعۡضُکُمۡ عَلٰی بَعۡضٍ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ ؕ وَ اللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۵۸﴾
হে মুমিনগণ! তোমাদের মালিকানাধীন দাস-দাসিগণ এবং তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে তিন সময়ে অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো তখন এবং ইশার সালাতের পর; এ তিন সময় তোমাদের গোপনীয়তার সময়। এ তিন সময় ব্যতীত অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য এবং তাদের জন্য কোন দোষ নেই। তোমাদের এককে অপরের নিকট তো যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের নিকট তার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা নূর- ৫৮; আখবা ওমর লি আলী আত তানতাবী, পৃঃ ৩৮১)