১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৯
১১৭. দুধ বিক্রিকারিণী মেয়ের ঘটনা
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, এক রাতে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সাথে ছিলাম। তখন তিনি মদীনাবাসীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঘোরাফেরা করতেছিলেন। মাঝরাতে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একটি ঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন যে ঘরে মা তার মেয়েকে ডেকে বলছে, হে আমার মেয়ে! তুমি উঠে দুধের সাথে পানি মিশ্রণ কর। তখন মেয়ে বলল, হে আমার মা! আপনি কি জানেন যে এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সিদ্ধান্ত কি? তখন মা বললেন, তার সিদ্ধান্ত কি? মেয়ে বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ঘোষকের মাধ্যমে এ নির্দেশ দিয়েছেন যে, তোমরা দুধের সাথে পানি মিশ্রণ করিও না। এরপরও মা তার মেয়েকে বললেন, তুমি উঠে দুধে পানি মিশাও। কেননা, তুমি যে স্থানে আছ এখানে ওমর এবং তার ঘোষক তোমাকে দেখবেন না। মেয়ে বলল, আমি তা পূর্ণ করব না এবং তাকে আমি অস্বীকার করছি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু সব কথা শুনলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার গোলাম আসলামকে বললেন, তুমি এ দরজা এবং এ স্থানকে চিনে নাও।
এরপর যখন রাত শেষ হয়ে ভোর হল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসলামকে বললেন, তুমি সেখানে যাও এবং মা-মেয়ের অবস্থা পর্যবেক্ষণ কর। তাদের স্বামী আছে কি? আসলাম বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে আসলাম এবং তাকে সংবাদ দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের একত্রিত করে মা-মেয়ের ঘটনা বর্ণনা করলেন এবং বললেন যে, তোমাদের কারো কোন মহিলা বিবাহ করার প্রয়োজন আছে কি? তোমাদের পিতার যদি কোন নারীর প্রয়োজন হতো তবে এ মেয়ের ক্ষেত্রে কেউ তার অগ্রগামী হতে পারত না। তখন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান বললেন, আমাদের তো স্ত্রী আছে। আর আসেম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার পিতা! আমাকে বিবাহ করিয়ে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসেমকে ঐ মেয়ের কাছে পাঠালেন। আর আসেম তাকে বিবাহ করেন। আর এ মেয়ের গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আর তার থেকে ওমর ইবনে আব্দুল আজীজ জন্ম গ্রহণ করে। যাকে দ্বিতীয় ওমর বলা হয়। (মানাকিবে ওমর লি ইবনে জাওযী, পৃঃ ৮৯, ৯০)।