hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

১৪৩. ওমর (রাঃ) এবং এক গ্রাম্য লোক

হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে হজ্ব আদায় করলাম। যা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু-এর শেষ হজ্ব। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সাথে আরাফার ময়দানে পাহাড়ের উপর ছিলাম, তখন শুনতে পেলাম এক লোক বলছে, হে আল্লাহর রাসূলের খলিফা! এরপর বলল, হে আমিরুল মু’মিনীন! তখন এক বেদুঈন বলল, কে আমার পিছনে আগুন জ্বালিয়ে দিয়েছে? এটা কিসের শব্দ? আল্লাহ যেন তোমার প্রয়োজন না মিটায়।

আল্লাহর শপথ, ওমর রাদিয়াল্লাহু আনহু এ বছরের পর আর কখনো এ পাহাড়ে অবস্থান করবেন না। রাবি বলেন, আমি তাকে তিরস্কার (গালি) করলাম এবং ভদ্রতা শিক্ষা দিলাম। পরের দিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পাথর (শয়তানকে উদ্দেশ্য করে) মারতে ছিলেন, তখন একটি পাথর তার মাথায় আঘাত হানে, তাতে তার একটি রগ ছিড়ে যায় এবং রক্তপাত হয়। রাবী বলেন, তখন আমি শুনতে পেলাম পাহাড় থেকে এক ব্যক্তি বলছে, বুঝতে পারছ। আল্লাহর শপথ, এই বছরের পর ওমর রাদিয়াল্লাহু আনহু আর কখনো এ পাহাড়ে দাড়াবেন না। আমি তখন সেদিকে তাকালাম আর এটিই ছিল আগুন। আল্লাহর শপথ! এরপর তিনি (ওমর) আর হজ্ব করেন নি। অর্থাৎ হজ্ব আসার পূর্বে তিনি ইন্তেকাল করেন। (উসদুল গাবাহ, ৪/৭৩)