hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

৭৭. আল্লাহ যা গোপন রেখেছেন তুমি কি তা প্রকাশ করতে চাও

শা’বী বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এক ব্যক্তি আসল এবং বলল, আমার একটি মেয়ে ছিল। জাহিলী যুগে আমি তাকে জীবন্ত কবর দিয়েছিলাম। কিন্তু মৃত্যুর পূর্বেই আমরা তাকে বের করে ফেলি। পরে আমরা ইসলামের যুগ পেলাম এবং ঐ মেয়েটিও ইসলাম গ্রহণ করল। পরে সে হদ তথা আল্লাহর নির্ধারিত শাস্তিযোগ্য অপরাধে লিপ্ত হল। পরে সে নিজে আত্মহত্যা করতে চেয়েছিল। আমরা তাকে যখন দেখতে পেলাম তখন সে তার শরীরের কিছু রগ কেটে ফেলেছিল। পরে আমরা তাকে চিকিৎসা করলাম এতে সে সুস্থ হয়ে গেল। এরপর সে তাওবা করল এবং উত্তমভাবে তাওবা করল। এরপর সে একদিন তার জাতির নিকট যা ঘটেছিল তা বর্ণনা করল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ যে বিষয়টি গোপন রেখেছিলেন তুমি কি তা প্রকাশ করতে চাও? এরপর বললেন, আল্লাহর কসম! সে যদি তার বিষয়টি কারো কাছে প্রকাশ করে তবে আমি তাকে শাস্তি দেব। আমি তাকে সতি নারীর ন্যায় বিবাহ দেয়ার ব্যবস্থা করব। (মানাকিবে ওমর লি ইবনুল জাওযী, পৃঃ ১৬৯)