hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

৭২. ওমর (রাঃ) এর দৃষ্টিতে তাওয়াক্কুল

ইয়ামানের কিছু লোকের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষাত হল। তিনি তাদেরকে বললেন, তোমরা কারা? তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসাকারী। তিনি বললেন, না, তোমরা আল্লাহর উপর ভরসাকারী নও। প্রকৃত ভরসাকারী হল তারা যারা জমিনে বীজ বপণ করে অতপর আল্লাহর উপর ভরসা করে। (আসহাবুর রাসূল, ১/১৬৪)