১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
৫. ফারুক উপাধী লাভ
ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর অকস্মাৎ ইসলামের অবস্থা পরিবর্তিত হয়। তিনি প্রকাশ্যে নিজের ইসলাম গ্রহণের কথা ব্যক্ত করলেন। এতটুকুতেই তিনি ক্ষান্ত হননি বরং মুশরিকদেরকে একত্র করে সরবে নিজের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন। মুশরিকরা ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়ে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মামা আস ইবনে ওয়ায়েল তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে স্বচক্ষে মুসলমানদের প্রতি জুলুম-নির্যাতন প্রত্যক্ষ করতেন। তাই ইসলাম গ্রহণের পর একজন সাধারণ মুসলমানের যে দশা হয় তিনি তা থেকে নিজেকে আলাদা রাখা পছন্দ করলেন না। এজন্য তিনি আস ইবনে ওয়ায়েলের আশ্রয় গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন এবং দৃঢ়তা ও অবিচলতা সহকারে মুশরিকদের মোকাবিলা করতে থাকলেন। অবশেষে মুসলমানদের নিয়ে কাবার মধ্যে গিয়ে নামায পড়লেন। এই প্রথমবার বাতিলের মুকাবিলায় হক মাথা উঁচু করে দাঁড়ায়। এরই পুরস্কারস্বরূপ ওমর ফারুক উপাধি লাভ করেন (সিফাতুস সাফওয়াহ, ১/১০৩, ১০৪)