hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

৪২. খিলাফত লাভের পর ওমর (রাঃ) প্রথম খুতবা

খেলাফত লাভের পর ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবায় দাঁড়িয়ে সর্বপ্রথম তিনটি জিকির">দোয়া করলেন এবং লোকজনকে আমীন বলতে বললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ! আমি দুর্বল তাই আপনি আমাকে শক্তিশালী করুন। হে আল্লাহ! আমি কঠিন, তাই আমাকে নম্রতা দান করুন। হে আল্লাহ! আমি কৃপণ তাই আমাকে দানশীলতা দান করুন। পরে বললেন, খেলাফাতের এ দায়িত্বের কারণে আল্লাহ তায়ালা আমার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করছেন এবং তোমাদের দ্বারা আমাকে পরীক্ষা করছে। যদি লোকেরা ভালো করে তবে আমিও তাদের সাথে ভালো করব। আর যদি তারা খারাপ করে তবে আমিও তাদেরকে শাস্তি দেব। (আখাবারু ওমর, পৃঃ ৫৪)