hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

৫৮. তোমার মা তোমাকে হারাক

ওমর রাদিয়াল্লাহু আনহু এক গভীর অন্ধকার রাতে বের হলেন। তখন হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ তাকে দেখলেন। অতপর ওমর রাদিয়াল্লাহু আনহু এক বাড়িতে প্রবেশ করলেন অতঃপর সেখান থেকে আরেক বাড়িতে প্রবেশ করলেন। অতপর যখন সকাল হল তখন তালহা রাদিয়াল্লাহু আনহু ঐ বাড়িতে গেলেন আর সেখানে পাইলেন এক অন্ধ বৃদ্ধ মহিলাকে যিনি বসেছিলেন। তালহা তাকে বললেন ঐ লোকটির (ওমর) কি হল যে সে তোমার কাছে এসেছেন? তখন মহিলাটি বলল, সে (ওমর) আমাকে এই এই সম্পদ দেয়ার ওয়াদা করেছিলেন তিনি সেগুলো নিয়ে এসেছেন যা তিনি ওয়াদা করেছিলেন। আর তিনি আমার কষ্ট লাঘব করেছেন। এরপর তালহা (মহিলাকে) বললেন, তোমার মা তোমাকে হারাক। (আখবারু ওমর, পৃঃ ৩৪৪)