১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৬
৯৪. ওমর (রাঃ)-এর জন্য যা হালাল ছিল
তামীম গোত্রের সরদার আহনাফ ইবনে কায়েস বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরজার সামনে বসা ছিলাম। এমন সময় একজন দাসী ঐ দিক দিয়ে যাচ্ছিল। তখন আমার সাথীরা বলল, এটা আমিরুল মু’মিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু এর মালিকানাভুক্ত দাসী। তখন ঐ দাসী বলল, সে আমিরুল মু’মিনীনের জন্য নয় এবং সে তার জন্য হালালও নয়। এটা আল্লাহর মাল। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট থেকে দূত আসল এবং আমাদেরকে ডাকল। পরে আমরা তার কাছে গেলাম।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বললেন, তোমরা কি বলা বলি করছিলে? আমরা বললাম, আমরা খারাপ কিছু বলেনি। এরপর যা ঘটেছিল তাই বর্ণনা করলাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে, আল্লাহর মাল থেকে আমার জন্য কি হালাল। তা হল, এই দুইটি কাপড়। একটি শীত কালের এবং একটি গরম কালের জন্য। আর এই সওয়ারী যা আমি হজ্জ ও ওমরার কাজে ব্যবহার করি। আর মধ্যম মানের কোন কুরাইশ পরিবারের মধ্যে যে মানের খাবার থাকে সেই মানের খাবার। এছাড়া আমি একজন সাধারণ মুসলমানের মতোই। তাদের যা ঘটে আমারও তাই ঘটে। (সীরাতু ওমর ইবনুল খাত্তাব, পৃঃ ৫৬)