hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৮

১৩৬. আমি এই প্রাণীকে কষ্ট দিয়েছি

ওমর রাদিয়াল্লাহু আনহু মাছ খাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। তাই তার গোলাম সওয়ারী নিয়ে মাছের খোজে বের হল এবং দু’রাত যাওয়া ও দু’রাত আসা এভাবে চার রাত ভ্রমণ করে মাছ নিয়ে আসল। ক্লান্তির ফলে সওয়ারীর শরীর থেকে ঘাম ঝরছিল বিধায় খাদিম তাকে গোসল দিলেন। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমরের আগ্রহের কারণে এই প্রাণী কষ্ট পেয়েছে। ওমর এই মাছের স্বাদ গ্রহণ করবে না। (রিয়াযুন নাযরাহ, পৃঃ ৪০৮)