hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭২

৭০. তুমি তো একটি পাথর মাত্র

আবিস ইবনু রবীআহ্‌ রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি হাজ্‌রে আসওয়াদের নিকটে উপস্থিত হয়ে তাতে চুমা দিয়ে বললেন, আমি জানি, তুমি একটি কংকর বৈ কিছু নও। তুমি কারো ক্ষতি বা উপকার কিছুই করতে পার না। আমি যদি নবী (সাঃ) কে তোমায় চুমু দিতে না দেখতাম, তা হলে কখনো তোমায় চুমু দিতাম না। (বুখারী, হাঃ ১৫৯৭)