hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

১১২. ওমর এবং নতুন চাদর

একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটি নতুন চাদর পরিধান করে বের হয়েছিলেন। অতঃপর লোকজন তার দিকে বিশেষ ভাবে তাকাচ্ছিল। এরপর তিনি বললেন, অনেক লোকের ধনভাণ্ডার একদিনের জন্যও তার কোন কাজে আসেনি। আর তারা (ধনাট্য লোকেরা) কখনো চিরস্থায়ী হতে পারেনি।

আজ সেই বাদশা কোথায় যারা এগুলো কুড়িয়েছে। সেখানে একটি কূপ রয়েছে কোন সন্দেহ সবাইকে তাতে অবতরণ করতে হবে। (আল আদাব ফিল ইসলাম, ১৭০)