hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

৯৩. ওমর এবং হিজরী সন

মায়মুন ইবনে মেহরান বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট একটি চুক্তিনামা পাঠানো হল যা শাবান মাসে খোলা হবে। তিনি বললেন, কোন শাবান? গত শাবান নাকি আগামী শাবান, নাকি বর্তমান শাবান? এরপর তিনি রাসূল (সাঃ)-এর সাহাবীদেরকে একত্রিত করলেন এবং তাদেরকে বললেন, তোমরা এমন কিছু নির্ধারণ কর যার দ্বারা মানুষ তাদের তারিখ জানতে পারবে। তাদের কাউকে রুমের সন অনুযায়ী সন গণনা করতে বলা হল। তখন বলল, এটাতো অনেক লম্বা সন, যা যুলকারনাইনের সময় থেকে এটা চালু হয়ে আসছে। অন্য কেউ বলল, পারস্যের তারিখ অনুযায়ী সন গণনা করা হোক। এরপর তারা এ বিষয়ে একমত হলেন যে, রাসূল তাদের মাঝে কত দিন অবস্থান করছিলেন। এরপর দেখা গেল যে তিনি মদীনায় দশ বছর অবস্থান করছিলেন। তাই রাসূল (সাঃ)-এর হিজরতের সময়কাল থেকে হিজরতের সন গণনা শুরু হয়। (সীরাতে ওমর ইবনুল খাত্তাব, পৃঃ ৫০)