hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

১০৭. ওমর (রাঃ) আলেমদেরকে সম্মান করতেন

যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর তিনি ছিলেন আনসারদের মধ্যে কুরআন সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে যায়েদের বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি প্রার্থনা করলেন। তখন যায়েদের মাথা ছিল তার কামরার ভিতরে। তখন তার দাসী মাথা চিরুনী করছিল। তখন যায়েদ দাসী থেকে তার মাথা সরিয়ে নিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহ এর দিকে অগ্রসর হলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওকে মাথা আঁচড়াতে দাও। একথা শুনে যায়েদ বললেন, হে আমিরুল মু’মিনীন! আপনি যদি আমার নিকট খবর পাঠাতেন তবে আমিই তো আপনার নিকট যেতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রয়োজন তো আমার। তাই আমি তোমার নিকট এসেছি। (সীরাতুল ওমর ইবনুল খাত্তাব, পৃঃ ২১৯)