১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৫
১০৩. আমি ইনসাফ কায়েম করেছি, তাই আমি নিরাপদে ঘুমিয়ে আছি
ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাজ-কর্ম দেখাশুনা করার জন্য বাদশাহ কায়সার তার নিকট একজন বাহক পাঠালেন। যখন সে মদীনায় প্রবেশ করল তখন জিজ্ঞেস করল, তোমাদের বাদশাহ কোথায়? তারা উত্তর দিল যে, আমাদের কোন বাদশাহ নেই। বরং আমাদের আছেন আমীর। তিনি এখন শহরের বাইরে আছেন। তখন ঐ বাহক তার তালাশে বের হল। এক পর্যায় তাকে খোলা আকাশের নিচে গরম বালুর উপর সূর্যের তাপের মধ্যে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার চাবুকটি বালিশের মতো বানিয়েছিলেন। আর তার শরীর থেকে ঘাম ঝরতেছিল এমনকি যমীন প্রায় ভিজে গেল।
ঐ বাহক যখন তাকে এ অবস্থায় দেখতে পেল তখন বলল, অনেক রাজা বাদশাহ আছে যারা ভয়ের কারণে খোলা জায়গায় অবস্থান করতে পারে না, আর আপনি ন্যায় বিচার কায়েম করেছেন এবং নিরাপদে শুয়ে আছেন, অথচ আমাদের রাজা-বাদশাহরা নিরাপত্তার ভয়ে নির্ঘুম দিন কাটায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনার দ্বীন সত্য। আমি যদি বাহক হিসেবে আপনার নিকট না আসতাম তবে আমি এখনি মুসলমান হতাম। তবে আমি পরবর্তীতে এসে ইসলাম গ্রহণ করব। (আখবারু ওমর, পৃঃ ৩২৮)