১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৫
৫২. প্রজাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর
একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু জারুদ আল আবদীকে সাথে নিয়ে মসজিদ হতে বের হলেন, তখন এক মহিলা রাস্তার উপর মল ত্যাগ করল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন সে (মহিলা) সালামের জবাব দিল অথবা মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে এ সালাম দিল আর তিনি তার (মহিলার) সালামের জবাব দিলেন। অতঃপর মহিলা বলল, ওহে ওমর! আমি আপনার সাথে ওয়াদা করেছি আর আপনি বাজারের ঐ স্থানকে জনবহুল বলেছেন যেখানে ছেলেরা কুস্তি লড়াই করে।
কিছুদিন যেতে না যেতেই আপনার নাম হল ওমর। আবার কিছু দিন যেতে না যেতেই আপনার নাম হল আমীরুল মু’মিনীন। সুতরাং আপনি প্রজাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। আর আপনি জেনে রাখুন নিশ্চয়ই ঐ ব্যক্তি হারিয়ে যাওয়াকে ভয় করে যে মৃত্যুকে ভয় করে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন করলেন। তখন আল জারুদ বলল মহিলা! তুমি আমিরুল মু’মিনীন এর উপর এমন স্পর্ধা দেখালে যাতে তুমি তাকে কাদালে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। তুমি কি এ মহিলা সম্পর্কে জান? এ হল খাওলা বিনতে হাকিম, আর আল্লাহ তায়ালা তার আসমানের উপরে যার কথা শুনেছেন। সুতরাং আল্লাহর কসম করে বলছি ওমরও তার কথা শোনার ক্ষেত্রে অধিক যোগ্যতার/উপযুক্ত। (আল খোলাফাউর রাশিদীন, ড.মুস্তফা মুরাদ, পৃঃ ২৬০)