hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

১৬. নিজের মামাকে হত্যা করেন

সাঈদ ইবনে আ’স রাদিয়াল্লাহু আনহু-কে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখতে পারছি যে, মনে হয় তুমি যেন কোন ব্যাপারে সন্দেহ করছ। হয়তোবা তুমি মনে করছে যে, বদরের যুদ্ধে আমি তোমার পিতাকে হত্যা করেছি। যদি আমি তাকে হত্যা করে থাকতাম, তবে আমি তোমার কাছে কোন ওজর পেশ করতাম না। তবে জেনে রাখ, সেদিন আমি আমার মামা আস ইবনে হিশাম ইবনে মুগীরাকে হত্যা করেছি। (ইবনে হিশাম, ২/৭২)