hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

৮২. আলী (রাঃ) এর মেয়ে উম্মে কুলসুমের সাথে বিবাহ

ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহু-এর নিকট তার মেয়ে উম্মে কুলসুমের বিয়ের প্রস্তাব দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আমিরুল মু’মিনীন! ও তো এখনো ছোট। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম! তুমি কি বুঝাতে চাচ্ছ তা আমাদের জানা আছে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে চেহারা ধৌত করার এবং উত্তম কাপড় পরিধান করার নির্দেশ দিলেন।

এরপর একটি ভাজ করা কাপড় সাথে দিয়ে তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট পাঠিয়ে দিলেন এবং তাকে বললেন, তুমি এই কাপড়টি নিয়ে আমিরুল মু’মিনীনের কাছে যাও এবং তাকে গিয়ে বল, আমার পিতা আপনার নিকট আমার মাধ্যমে আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তিনি বলেছেন, যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে এই কাপড়টি গ্রহণ করতে পারেন। আর যদি সন্তুষ্ট না থাকেন তাহলে ফিরিয়ে দিতে পারেন। যখন সে ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট আসল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তায়ালা তোমার এবং তোমার পিতার মধ্যে বরকত দান করুন। আমি এতে সন্তুষ্ট হয়েছি। এরপর তিনি তার পিতার নিকট ফিরে গেলেন এবং বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড়টি খুলে দেখেননি এবং আমার দিকে তাকাননি। পরে আলী রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিয়ে দিয়ে দিলেন। তার গর্ভে যায়েদ এবং রুকাইয়াহ এর জন্ম হয়েছিল। (সীরাতুল ওমর ইবনুল খাত্তাব লি আহমাদ আত তাজী, পৃঃ ২২৬)