১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
১৪. মুনাফিকদের জানাযা না পড়া
ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে উবাই-এর মৃত্যুর পর তার সন্তান আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রসূলুল্লাহ (সাঃ) এর কাছে আসলেন এবং তাঁর পিতার কাফনের জন্য রসূলুল্লাহ (সাঃ)-এর জামাটি চাইলেন। তিনি তাঁকে জামাটি দিয়ে দিলেন। তারপর তিনি রসূলুল্লাহ কে তাঁর পিতার সালাতে জানাযা আদায়ের জন্যে অনুরোধ করলেন। রসূলুল্লাহ (সাঃ) তার জানাযার সালাত আদায়ের জন্য দাঁড়ালেন। এমতাবস্থায় ‘ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রসূলুল্লাহ (সাঃ)-এর কাপড় টেনে ধরে বললেন, হে আল্লাহর রাসূল! তার জানাযা কি আপনি আদায় করবেন? আর আল্লাহ তা’আলা তার সালাতে জানাযা আদায় করতে আপনাকে বারণ করেছেন।
এ কথা শুনে রসূলুল্লাহ (সাঃ) বললেন, এ ব্যাপারে তো আল্লাহ তা’আলা আমাকে এ কথা বলে স্বাধীনতা দিয়েছেন যে, “আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা তাদের জন্যে ক্ষমা প্রার্থনা না করুন- উভয়ই সমান, আপনি সত্তরবারও যদি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করেন- সবই সমান। তখন রসূলুল্লাহ (সাঃ) বলেন : আমি সত্তরের উপরে বাড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসূল! সে তো কপট ছিল। এরপরও রসূলুল্লাহ (সাঃ) তার সালাতে জানাযা আদায় করলেন। তখন আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেন–
وَ لَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنۡہُمۡ مَّاتَ اَبَدًا وَّ لَا تَقُمۡ عَلٰی قَبۡرِہٖ ؕ اِنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَ رَسُوۡلِہٖ وَ مَا تُوۡا وَ ہُمۡ فٰسِقُوۡنَ ﴿۸۴﴾
“তাদের মাঝে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্যে জানাযার সলাত আদায় করবেন না এবং তার কবরের পাশেও দণ্ডায়মান হবেন না।” (সূরাহ আত্ তাওবাহ্ - ৮৪; মুসলিম-৬৯২০)